চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৪ মার্চ ২০২২, ১৬:২৩
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহবুবুর রহমান মিয়াজী, আবদুল জলিল রিপন, মোঃ এমদাদ উল্যাহ, আবু বকর সুজন, আবদুল মান্নান, আকতারুজ্জামান মজুমদার, জানে আলম, কামাল হোসেন নয়ন, মুহা. ফখরুদ্দিন ইমন, এম এ আলম, আনিছুর রহমান, কাজী আহসান উল্যাহ, গোলাম রসুল, নুরুল আলম আবির, খোরশেদ আলম, ইউসুফ মজুমদার, মীর হোসেন মীরু, সোহাগ মিয়া ও কাজী সেলিম।
সভায় সাংবাদিকরা জন্ম নিবন্ধনে ভোগান্তি, ফসলি জমির মাটি কাটা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ইভটিজিং বন্ধ, চৌদ্দগ্রাম বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত ও পুরো উপজেলাকে মাদকমুক্ত করতে ইউএনও’র সহযোগিতা কামনা করেছেন।
অপরদিকে নবাগত ইউএনও তানভীর হোসেন চৌদ্দগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com