shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

শিক্ষা জাতীয় করনের দাবীতে ময়মনসিংহ শিক্ষক সমিতির স্মারকলিপি

  এম এ আজিজ, ময়মনসিংহ ২৪ মার্চ ২০২২, ১৬:৩০

শিক্ষা জাতীয় করনের দাবীতে ময়মনসিংহ শিক্ষক সমিতির স্মারকলিপি

মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে বেসরকারি শিক্ষক কমচারীদের ন্যায়সম্মত ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবরে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখা স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার (২৩ মার্চ) দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মিছিল সহকারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।

এর আগে ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোহম্মদ আনোয়ার কবিরের সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শামসুন নাহার বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর আহমদ চৌধুরী (সভাপতি, সদর উপজেলা শাখা), অভিনাস চন্দ্র দাম (সভাপতি, ত্রিশাল উপজেলা শাখা), মোঃ আজিজুল হক (সাধারণ সম্পাদক, গৌরীপুর উপজেলা শাখা), হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শরাফ উদ্দিন, ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, জেলা কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।