সিরাজগঞ্জ প্রতিনিধি ২৫ মার্চ ২০২২, ১৫:৫২
সিরাজগঞ্জে কিসমত বিড়ির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিসমত বিড়ির কারখানার পরিচালক হাজী আলতাফ হোসেন জানান, সকালে কারখানার একটি ফ্যানের সুইচের বিদ্যুতের তার একটি বিড়ির বস্তার উপরে পরে। সেই থেকে আগুন লেগেছে। আগুনে আমার কারখানার ভিতরে বিড়ি মজুদ ও তৈরির সকল কিছু পড়ে যায়। এতে আমার প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগুন ধীরে ধীরে চারদিকে বিস্তৃত হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিরাজগঞ্জের দুটি ও কামারখন্দের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে
কারখানার পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com