shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে চাল ব্যবসায়ী খুন, ৩ নারী আটক

  সিরাজগঞ্জ প্রতিনিধি ২৭ মার্চ ২০২২, ১৬:৩২

সিরাজগঞ্জে চাল ব্যবসায়ী খুন, ৩ নারী আটক

সিরাজগঞ্জের কাজিপুরে আব্দুস সালাম নামে এক ভ্যান চালকের বাড়ী থেকে হোসেন আলী (৪৫) নামে এক চাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ভ্যানচালকের স্ত্রী ও দুই মেয়েকে আটক করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি উত্তরপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিঠ ও মুখে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

নিহত হোসেন আলী সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গোপালপুর গ্রামের ফজরল আলীর ছেলে।

আটককৃতরা হলেন, ভ্যানচালক সালামের স্ত্রী রুবি খাতুন (৪৫) মেয়ে রাহা খাতুন (২৫) ও জেসমিন খাতুনকে (২৩) আটক করা হয়। ঘটনার পর থেকে আব্দুস সালাম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হোসেন পেশায় ভ্যান চালক। রোববার সকালে আব্দুস সালামের শোবার ঘরে হোসেন আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালকের স্ত্রী ও দুই মেয়েকে আটক করে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মুখে ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এসময় একটি চাকু জব্দ করা হয়েছে। হত্যার কারণ জানতে আটক তিনজনকে থানায় আনা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।