সিরাজগঞ্জ প্রতিনিধি ২৮ মার্চ ২০২২, ১৪:৩৪
সিরাজগঞ্জে গোয়াল ঘর থেকে বুলবুলি খাতুন (৪০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বুলবুলি খাতুন সদর উপজেলার সয়দাবাদ ইউপির ফুলবাড়ী চরের সাইফুল ইসলামের স্ত্রী ও টাঙ্গাইল জেলার নাগরপুরের মৃত ওয়াজেদ আলীর মেয়ে।
সোমবার (২৮ মার্চ) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, আজ সকালে সয়দাবাদ ইউনিয়নের ফুলবাড়ী চরে সাইফুল ইসলামের গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খরব দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে কারণ জানা যাবে। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com