shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে ১০১ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ১

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৮ মার্চ ২০২২, ২৩:৩৬

চৌদ্দগ্রামে ১০১ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামে ১০১ কেজি গাঁজাসহ আনিসুর রহমান(১৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। আটককৃত আনিস কক্সবাজার জেলার সদর উপজেলার নুনিয়াছড়া গ্রামের খলিল আহমেদের পুত্র।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে ১০১ কেজি গাঁজাসহ আনিস নামে একজন মাদক পাচারকারীকে আটক করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আনিস দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।