shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে মিশুক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ২

  এম এ আজিজ, ময়মনসিংহ ২৯ মার্চ ২০২২, ১৮:০৮

ময়মনসিংহে মিশুক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই, গ্রেপ্তার ২

ময়মনসিংহের নান্দাইলে মিশুক চালককে হত্যা করে মিশুক গাড়ি ছিনিয়ে নেয়া ঘটনার দুই মাস পর ডিবি পুলিশ ঘটনার উদঘাটন করেছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে সোমবার রাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, নাজমুল হাসান ডিপজল (২৫) ও মোশারফ হোসেন (৩৮)।

অতিরিক্ত পুলিশ সুপার কৃষিবিদ ফজলে রাব্বি জানিয়েছেন, যাত্রী বেশে অজ্ঞাত কয়েকজন গাড়ি ছিনতাই চক্রের সদস্য গত ১৮ জানুয়ারী রাতে নান্দাইল উপজেলা সদর থেকে মিশুক গাড়ি ভাড়া করে এলোপাথারী ঘুরতে থাকে। এক পর্যায়ে চরশ্রীরামপুরে নির্জন এলাকায় গিয়ে চালক মন্নাফ আলী ওরফে মনিরকে (৫৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর সড়কের পাশে লাশ ফেলে মিশুক নিয়ে পালিয়ে যায়।

পরদিন স্থানীয় লোকজন সড়কের পাশে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিচয় বিহীন লাশ উদ্ধার করে  ময়না তদন্তে জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে মর্গে পাঠায়। এ ঘটনায় নান্দইল থানায় ৩০২/৩৯২/২০১/৩৪ধারায় একটি হত্যা মামলা-২০ (০১) ২২ রুজু হয়।

মামলা তদন্তসহ দ্রুততম সময়ে রহস্য উদঘাটন ও খুনী চক্রকে গ্রেপ্তার পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান ডিবিকে দায়িত্ব দেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি টিম দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার রহস্য উদঘাটন এবং অজ্ঞাত লাশের পরিচয় সনাক্ত করে গতরাতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত নাজমুল হাসান ডিপজল ও ত্রিশালের বালিপাড়া থেকে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি আরো বলেন, এ হত্যাকান্ডে মোট ৫ জন জড়িত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বাড়ি ত্রিশাল উপজেলায়। ডিবির সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান, এ হত্যাকান্ডে ৫ জন জড়িত রয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বিকার করেছে। পুলিশের টিম মাঠে রয়েছে। আশা করছি অতি অল্প সময়ের মধ্যে বাকি তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।