চাঁদপুর প্রতিনিধি ২৯ মার্চ ২০২২, ১৮:৪৪
চাঁদপুরের মতলব উত্তরে সন্ত্রাসীদের উপর্যপুরী হামলার শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একই পরিবারের ৩ সদস্য। হামলার পর উল্টো হামলাকারীদের মামলার শিকার হয়েছেন আহত ব্যাক্তিরা। ২৫ মার্চ ঘটে যাওয়া ঘটনায় আলী হোসেন পরিবার মতলব উত্তর থানায় মামলা করার ১ দিন পরেই পাল্টা মামলা করেন প্রতিপক্ষ প্রভাবশালী চক্র।
২৭ মার্চ চাঁদপুর জজ কোর্টে আলী হোসেন পরিবারের বিপক্ষে মামলাটি করেন প্রভাবশালী চক্রের সদস্য হারুন মিয়াজীর স্ত্রী জোসনা বেগম। জানা যায়, গত ২৫ মার্চ উপজেলার ছেঙ্গারচর পৌরসভার চাঁনকাবিলারকান্দি এলাকার আলী হোসেন প্রধানের স্ত্রী রুফিয়া খাতুন ও দুই ছেলে রিয়াদ হোসেন ও রুহুল আমিন এর উপর হামলা করে গুরতর আহত করে একই এলাকার প্রভাবশালী সন্ত্রাসী সুজন মিয়াজী, রনি মিয়াজী ও হারুন মিয়াজী সহ তাদের বাহিনী।
এ ঘটনার পর মতলব উত্তর থেকে গুরতর আহত অবস্থায় তিনজনকেই রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর একই দিন আলী হোসেনের অপর ছেলে আল আমিন প্রধান মতলব উত্তর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, বাড়ি এবং ঘরে প্রবেশ করে মারাত্মক অস্ত্র দিয়ে হামলা ও মারধর করে প্রতিপক্ষ সুজন, রনি ও হারুন সহ তার বাহিনী। এতে নারী সহ পরিবারের তিন সদস্য গুরুতর আহত হন। এছাড়াও নারী সদস্য রুফিয়া খাতুনের শ্লিলতহানীর চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
ফৌজদারী বিধানের ১৫৪ ধারায় বর্ণনাকৃত মামলার বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল বলেন, মামলাটি চলমান রয়েছে, এরই মধ্যে আসামীদের মধ্যে ২ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
দন্ডবিধি ১৮৬০ এর ১২টি ধারায় মামলাটি মতলব উত্তর থানায় রুজু হয়।
মতলব উত্তর থানায় দায়েরকৃত মামলার বাদী আলী হোসেন প্রধানের ছেলে আল আমিন বলেন, নিজেদের অপরাধ ঢাকতে এবং প্রভাব বিস্তার করেতেই হারুন, সুজন রনি চক্র পাল্টা মামলা দায়ের করেন আমাদের বিরুদ্ধে।
তবে পাল্টাপাল্টি মামলার বিষয়টি সম্পর্কে প্রভাশালী মহলের দায়েরকৃত মামলার বাদী জোসনা বেগমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com