সিরাজগঞ্জ প্রতিনিধি ৩০ মার্চ ২০২২, ১৭:০৫
সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র মামলায় গোপাল চন্দ সূত্রধর (৩৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম-দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানবীর আহমেদ এই কারাদন্ড প্রদান করেন।
দন্ড-প্রাপ্ত গোপাল চন্দ সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়া গ্রামের মৃত হরিপদ সূত্রধরের ছেলে।
এই আদালতের স্টেনোগ্রাফার সেলিনা আখতার এতথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গোপাল চন্দ্র সূত্রধর একজন অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত অস্ত্র তৈরি করে জেলা ও পাশ্ববর্তী জেলায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের (২৮ আগস্ট) সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপাল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি আটটি পাইপগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com