shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সমাজ সেবক কামালের ব্যক্তিগত অর্থায়নে চৌদ্দগ্রামে দু’টি রাস্তার সংস্কার কাজ সম্পন্ন

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০১ এপ্রিল ২০২২, ২৩:১১

সমাজ সেবক কামালের ব্যক্তিগত অর্থায়নে চৌদ্দগ্রামে দু’টি রাস্তার সংস্কার কাজ সম্পন্ন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ১নং ওয়ার্ডের পন্নারা গ্রামের দু’টি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ইট-সলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

শুক্রবার সংস্কার সম্পন্ন হওয়া দু’টি সড়ক পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উপদেষ্টা, ভার্ড আই কেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ এমরানুল হক কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্, মাস্টার আবদুল খালেক, মোঃ আব্দুল হক, সাবেক ইউপি সদস্য মোঃ মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পন্নারা গ্রামের পশ্চিম পাড়ার ত্রিমুহনী থেকে পন্নারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন ত্রিমুহনী থেকে কালামের বাড়ি পর্যন্ত দু’টি সড়কের বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির সার্বিক দিকনির্দেশনায় বিশিষ্ট সমাজসেবক এমরানুল হক কামালের আর্থিক সহযোগিতায় ওই দু’টি সড়ক ইটসলিংয়ের মাধ্যমে সংস্কার হওয়ায় স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবু বকর সিদ্দিকসহ স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে কাঁদাযুক্ত ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে মুসল্লীসহ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অনেক কষ্ট হতো। গ্রামের গুরুত্বপূর্ণ এ দু’টি সড়ক মেরামত করায় এখন ধর্মপ্রাণ মুসল্লী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট লাঘব হয়েছে।

এ সময় তারা গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ মুজিবুল হক এমপিসহ সমাজসেবক এমরানুল হক কামালকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।