লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২২, ১৫:১৩
কুমিল্লা লাকসাম উপজেলায় প্রবাসী ইউনিট সামাজিক সংঘটনের জমানো ৮ লাখ টাকা দেশের অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক ৮ শত পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী দিলেন সামাজিক সংঘটন প্রবাসী ইউনিট। রমজানের আগ মুহূর্তে এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে খুশি এই অসহায় ও দুস্থ মানুষেরা।
শুক্রবার সকালে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন প্রতিটি গ্রামে অন্ধ, প্রতিবন্ধী ও বয়স্ক পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালে প্রবাসী ইউনিট নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশে কর্মরত ঐ ইউপির বাসিন্দারা ১৬৫ সদস্য নিয়ে তিন স্তরে গঠিত। উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদ নিয়ে এ অঞ্চলে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রবাসী ইউনিট নামে সামাজিক সংগঠনটি।
বিগত ৫ বছরে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে প্রায় ৮০ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদানের পাশাপাশি চিকিৎসা বাবদ অর্থ, দরিদ্র মেয়েদের বিবাহসহ অসহায় দরিদ্র লোকদের ঘর প্রদান এবং প্রত্যেক রমজান মাসে ঈদ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে এ সংগঠনটি।
এ বছরের রমজান মাস উপলক্ষে ৭ লাখ টাকার ইফতার সামগ্রী ৮ শত পরিবারের মাঝে বিতরণ করেন। ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি খেজুর, ১ কেজি আলু, সেমাই ও যাতায়াতের খরচসহ ৮০০শত পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ করা হয়।
উপহার পেয়ে হতদরিদ্র মানুষেরা বলেন, চাল, ডালসহ সব জিনিসের যে পরিমাণ দাম বাড়ছে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলাম। বয়স্ক হওয়ায় কাজকাম করতে পারি না। হাতে তেমন টাকা ছিল না। এ অবস্থায় আমাদের মাঝে প্রবাসী ইউনিট সংগঠন নামে প্রবাসীদের জমানো টাকা দিয়ে রমজানের বাজার করে দিয়েছে এবং আমাদের কথা চিন্তা করে খাদ্যসামগ্রী দিয়েছে এমন মানবিকতায় সাহায্য পেয়ে আমরা খুব খুশি।
প্রবাসী ইউনিট সংগঠনের প্রধান উপদেষ্টা, আহবায়ক ও সাধারণ সম্পাদক নেতারা বলেন, এ সংগঠনের বিভিন্ন দেশে কর্মজীবী বন্ধুরা মিলে দেশের অসহায় মানুষদের জন্য ৮ লাখ টাকা পাঠায়। রমজান মাসে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। আবার বেশ কিছুদিন ধরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম।
তিনি আরও বলেন, যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এই কথা ভেবে দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র রোজাদার ও দুস্থদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় এ বছরও স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এজন্য আগে থেকে প্রতিটি এলাকার প্রকৃত দুস্থদের নামের তালিকা করা হয়। সেই তালিকা অনুযায়ী শুক্রবার থেকে গ্রামে গ্রামে গিয়ে দুস্থদের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- মুদাফরগঞ্জ দঃ ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর, প্রবাসী ইউনিটে প্রধান উপদেষ্টা সফিকুর রহমান, আহবায়ক রবিউল আলম মজুমদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন এন্তাজ, সিনিয়র উপদেষ্টা শরিফুল ইসলাম মুরাদ, প্রবাসী বাবু জুটন দাস, মিজানুর রহমান টিটু, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম সোহেল প্রমূখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com