মতলব (চাঁদপুর) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২২, ১৫:২১
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তরসহ ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
শুক্রবার দিবাগত রাতে তারাবিহ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। শনিবার ভোর রাতে সেহরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন।
১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন তারা।
এই মতের অনুসারী মতলব উত্তরের রমিজ মিয়া জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত থেকে তারা তারাবিহ নামাজ আদায় করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com