চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২২, ১৭:১৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের হান্ডা মদিনাতুল উলূম মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম ছাত্র-ছাত্রীদের জন্য পুরো রমজান মাসের ইফতার সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছে চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (সিওবি)।
শনিবার মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আবদুল মন্নানের হাতে উপহার সামগ্রী তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাদরাসার মুহতামিম মাওলানা ইলিয়াছ, পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ শাহাজান কবির সাজু, সেক্রেটারী ইব্রাহিম মজুঃ, সহ-সেক্রেটারী মাহবুবুর রহমান, সদস্য আলী আশরাফ হাজারী, আবদুল মালেক, মীর হোসেন, সিওবি’র সদস্য ফয়সাল হোসেন জনি, মোঃ সচিব, সাকিবুল হাসান মিয়াজী, ইয়াকুব ও ফয়সাল প্রমুখ।
উল্লেখ্য, চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (সিওবি) প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবিক কাজ অব্যাহত রেখেছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা ব্যক্তিদের অনুদান সঠিকভাবে গরীব ও অসহায়দের মাঝে বিতরণ, মসজিদ-মাদরাসা নির্মাণের মাধ্যমে ইতোমধ্যে সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে সংগঠনটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com