shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ময়মনসিংহে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীণ বরণ অনুষ্ঠিত

  এম এ আজিজ, ময়মনসিংহ ০২ এপ্রিল ২০২২, ১৭:২২

ময়মনসিংহে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীণ বরণ অনুষ্ঠিত

ময়মনসিংহ নগরীর প্রাচীন নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীণ বরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীর বরণে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক জাতীয় সঙ্গিত পরিবেশেনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল উপস্থিত ছিলেন। 

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের কলেজ পরিদর্শক প্রফেসর শেখ মোঃ হাবিবুর রহমান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম।

উদ্বোধনকালে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট জহিরুল হক নবীণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১১১ বছর আগে মুসলিম নারীদের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এটি গড়ে উঠে। যখন বিদ্যাময়ী, মহাকালি ও রাধা সুন্দরী ছাড়া নারীদের স্বতন্ত্র কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। ছিল সাম্প্রদায়িক পরিবেশ। বর্তমানে তা নেই। এই প্রতিষ্ঠানের অনেক ইতিহাস রয়েছে। মেধা ও মনন দিয়ে এই ইতিহাসকে আরো সমৃদ্ধ করতে হবে। 

তিনি আরো বলেন, ভাল স্কুল বা প্রতিষ্ঠান হল তোমাদের বাসা। ভাল শিক্ষক হল বাবা মা। একজন ভাল বন্ধু তোমাদেরকে নরকের নিতে পারে, আবার একজন ভাল বন্ধু সর্গেও নিতে পারে। তাই বন্ধু চয়েস করতে হবে দেখে শুনে। 

প্রধান অতিথির বক্তেব্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল বলেন, জীবনে লক্ষ্য অর্জনে স্বপ্ন তৈরী করতে হবে। ভবিষ্যত স্থির করে এই দুই বছরে এগিয়ে যেতে হবে। প্রতিযোগীতামুলক বিশ্বে নিজেকে প্রতিযোগী করে তুলতে হবে। 

তিনি আরো বলেন, পুথিগত শিক্ষার বাইরে নিজেকে একজন ভাল মানুষ হিসাবে গড়তে শিক্ষার বাইরে অনেক কিছু জানতে হবে। শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আপনাদের ধারণ ক্ষমতা আরো বাড়াতে হবে। কোন শিক্ষার্থী অন্যায় আচরণ করলে তাদেরকে বুঝাতে হবে। তাহাহলেই শিক্ষার্থীরা এক সময় ভাল আচরণের আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে।

পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।