shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে ৪০০ পরিবারের মাঝে গ্রাম জিপির ইফতার সামগ্রী বিতরণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৩ এপ্রিল ২০২২, ১৭:৪১

চৌদ্দগ্রামে ৪০০ পরিবারের মাঝে গ্রাম জিপির ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে গ্রাম জিপি।

ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেলের সৌজন্যে পুরো উপজেলায় ইফতার সামগ্রী বিতরণ করেন গ্রাম জিপির সদস্যরা।

এ উপলক্ষে রোববার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন কুমিল্লার সম্বয়ক ডাঃ এম এম হাসান, সদস্য ডাঃ আশরাফুল মতিন সাগর, ডাঃ আরিফ হায়দার, ডাঃ রবিউল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদল সভাপতি এম জাকারিয়া। বাড়িতে থেকেই গ্রাম জিপির উদ্যোগে ইফতার সামগ্রী পেয়ে ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে হতদরিদ্র ও গরীব পরিবারের সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।