নেত্রকোণা প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২২, ১৫:০৩
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে দেওয়াশ্রী গ্রামের প্রতিবন্ধী পুতুল মিয়া (৫৫) এর জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তারের বিরুদ্ধে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত প্রতিবন্ধী পুতুল মিয়ার সাথে প্রভাব কাটিয়ে হুমকি প্রদর্শন করে আসছেন মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী প্রতিবন্ধী আটপাড়া থানা সহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন।
থানায় অভিযোগ দাখিলের পর শুক্রবার (১ এপ্রিল) সকালে প্রতিবন্ধী পুতুল মিয়ার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার সহ তার ছেলে মেয়েরা ভুক্তভোগীকে মারধর করে আহত করে।
পরে আহত অবস্থায় প্রতিবেশীরা প্রতিবন্ধী পুতুল কে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার জানান, আমি কোন জায়গা দখলের চেষ্টা করেনি এবং এখানে কোন মারামারি ঘটনা ঘটেনি, পুতুল মিয়া আমাকে রাজাকার বলায় আমার সন্তানদের সাথে কথা কাটাকাটি হয়েছিল।
সুখারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাজাহান বলেন, মারামারির বিষয়টি আমার জানা নেই, তবে জায়গা নিয়ে সমস্যা ছিল আমি ঘটনাস্থলে গিয়ে দু পক্ষকেই বলে আসছি। ঈদের পর সবাইকে নিয়ে বসে সমস্যা সমাধান করে দিব।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল মুঠোফোনে বলেন, মারামারির ঘটনায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com