shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নেত্রকোণায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

  নেত্রকোণা প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২২, ১৭:০৯

নেত্রকোণায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

নেত্রকোণা পূর্বধলা উপজেলার পূর্বধলা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ২৪,০০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ এপ্রিল) সকালে এ অভিযান পূর্বধলা বাজারে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ফলের দোকানে তদারকি করা হয়।

এ সময় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স কর্তৃক ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, মেয়াদবিহীন পণ্য বিক্রি করায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম কর্তৃক ৮টি প্রতিষ্ঠানকে মোট ২৪,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক এবং পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাশিম উদ্দীন। 

কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।