shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সারাদেশে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ এপ্রিল ২০২২, ১৬:৪৮

সারাদেশে বাড়তি দামে বিক্রি হচ্ছে ইফতার সামগ্রী

রাজধানীর মতো সারাদেশেও রমজানের প্রথম দিনে বাড়তি দামেই বিক্রি হচ্ছে লেবু, খেজুর, মাছ, মুরগি ও সবজি। বিশেষ করে ইফতার সামগ্রীর বেশি ব্যবহার, সেসব পণ্যের দাম আরও বেশি।

তবে দাম বাড়েনি ডাল ও মুড়ির। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করে দাম বেশি রাখছে। তদারকির কথা বললেও বাজারে সেটি চোখে পড়েনি।

কুমিল্লার বাজারে দাম বেড়েছে মাছ-মাংসের। আর ইফতার ও সেহরিতে ব্যবহৃত নিত্যপণ্যের দিকেই যেন নজর বেশি বিক্রেতাদের।

একদিন আগেও নগরীর সব বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া বেগুন, রোববার বিক্রি হয়েছে ৭০ টাকায়। গত সপ্তাহে যা ছিলো ৩০ টাকা।

দাম বাড়ার তালিকায় রয়েছে খোলা সয়াবিন তেল, আদা-রসুনসহ মসলার দাম। কেজিতে দুই টাকা বেড়েছে চিনি।

জামালপুরে রমজানের প্রথম দিনে বেগুন ও শসার কেজি ঠেকেছে ৭০-৮০ টাকায়। একদিনের মধ্যেই প্রায় সব ধরনের সবজির দাম ২০ থেকে ৩০টাকা পর্যন্ত বেড়েছে।

চট্টগাগ্রামে প্রতিটি লেবু বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, সব পণ্যের দামই চড়া। বারবার তদারকির কথা বললেও, বাজারে প্রশাসনের কোন নজরদারি নেই।

নিত্যপণ্যের দাম বাড়ায় রাজশাহীতেও কম আয়ের মানুষ তাদের আয় দিয়ে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পারছেন না।

ময়মনসিংহে বেড়েছে খেজুর, মাছ, সবজি ও মুরগির দাম। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করে দাম বেশি রাখছে।

চাহিদা বেড়ে যাওয়ায় রংপুরের মাছের বাজারও এখন চড়া। বড় মাছের তুলনায় ছোট মাছের দোকানেই ভিড় বেশি। বিক্রেতাদের দাবি, চৈত্র্যের এই সময় মাছের দাম বেশিই থাকে।

গত সপ্তাহের ১৬০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। ব্যবসায়ীরা জানান, পরিবহন খরচ কম হবার কারণে ব্রয়লারের দাম কিছু কমেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।