shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে পরোয়ানাভুক্ত ৮ আসামী গ্রেপ্তার

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৫ এপ্রিল ২০২২, ১৮:৪৬

চৌদ্দগ্রামে পরোয়ানাভুক্ত ৮ আসামী গ্রেপ্তার

রাজনৈতিক, মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ফালগুনকরা গ্রামের শিবির নেতা হাসান মাহমুদ, নাটাপাড়ার মোঃ শিপন, নাজিম উদ্দিন, রফিকুল মিয়া, মেষতলীর শাহ আলম, পুর্ব চান্দিশকরার মেহেদী হাসান রুবেল, ঘোলপাশা ইউনিয়নের রাঙ্গামাটিয়া আজাদ ও কাজল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা ও মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী। সোমবার রাতভর চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।