নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ০৫ এপ্রিল ২০২২, ১৯:১০
ফরিদপুরের নগরকান্দা সর্ব জনিন তুফান মালো রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দিরটি সংস্কারের অভাবে পড়ে আছে র্দীঘ বছর।
উপজেলার কাইচাইল ইউনিয়নরে পোড়াদিয়া (কফাই বালিয়া) গ্রামের তুফান মালো রাধা গোবন্দি কৃষ্ণ মন্দিরটি নির্মাণ করা হয় প্রায় ২০ বছর আগে। এখানে দুর- দুরান্ত থেকে হাজার হাজার পূজারীরা তাদের পূজা র্অপণ করার জন্য এ মন্দিরে আসে। কিন্তু মন্দিরের ঘরটি একেবারেই কুঁড়ে হওয়ায় ভক্তবৃন্দদের অনেক সমস্যার সম্মুখে পড়তে হয়।
এছাড়া দুর থেকে আসা ভক্তবৃন্দদের থাকারও কোন ব্যবস্থা হয় না ঘর না থাকার কারনে। প্রতি বছর এই মন্দিরে নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার ভক্তবৃন্দর সমাগম ঘটে।
মন্দির কমিটির সভাপতি তুফান মালো বলেন, রাধা গোবিন্দ কৃষ্ণ মন্দিরটি যেন পাকা করণ করা হয় এই র্আজি আমি সরকারের কাছে রাখছি। এছাড়া ও নাম যজ্ঞ অনুষ্ঠান ভক্ত বৃন্দদের খাওয়া দাওয়াতেও অনেক টাকার প্রয়োজন হয়। আমাদরে সম্প্রদায়ের লোকজন খুবই গরীব প্রকৃতির। তাই নাম যজ্ঞ সময়ে ভক্তদের খাওয়া দাওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষরে নিকট অনুরোধ জানাচ্ছি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com