কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ০৬ এপ্রিল ২০২২, ১৬:০৬
গাজীপুরের কালিয়াকৈরে করোনার টিকা দিতে এসে পথচারীর ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শ্রীফলতলী এলাকায়।
নিহত বৃদ্ধ হলেন, টাঙ্গাইল মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার চন্দ্র মোহন পালের ছেলে রমেশ চন্দ্র পাল (৮৫)।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র পাল বুধবার সকালে তার নিজ বাড়ি কুড়িপাড়া এলাকা থেকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনার টিকা দিতে যান। পরে তিনি ওই হাসপাতালে করোনার ৩য় ডোজ বুস্টার টিকা দিয়ে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা উপজেলার শ্রীফলতলী বাইপাস এলাকায় পথচারী ব্রিজের নিচে পৌছলে অজ্ঞাত দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে ওই গাড়িটি পালিয়ে গেলে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, গুরুত্বর অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, টিকা দিয়ে বাড়ি ফেরার পথে ওই পথচারী ব্রিজের নিচে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে তার মৃত্যু হয়। তবে আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com