এম এ আজিজ, ময়মনসিংহ ০৭ এপ্রিল ২০২২, ১৬:৪৪
ময়মনসিংহে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ফজলুল হক ওরফে ফজলু র্যাবের অভিযানে আটক হয়েছে। সে ফুলবাড়িয়ার বৈদ্যবাড়ি গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব। র্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহে কোম্পানী কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে এই অভিযান চলে।
র্যাবের কোম্পানী কমান্ডার আখের মোহাম্মদ জয় জানান, ১৯৯৩ সনে ময়মনসিংহ সদরের আজমতপুর এলাকায় ডাকাতি করতে গিয়ে ফজলুল হক সহ আন্যান্য আসামীরা একজনকে খুন করে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৩৯(৪)৯৩, জিআর-২১০(২)৯৩, ধারা-৩৯৬ পেনাল কোড দায়ের হয়।
আসামী ফজলুল হক মামলায় জামিনে এসে আত্মগোপন করে। পরবর্তীতে এই মামলায় তার ১০ বছরের সাজা হয়। এরপর থেকে পলাতক ফজলুল হক ফজলু বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে নানা পেশায় জীবন জীবিকা পরিচালনা করছে। অবশেষে র্যাব-১৪ বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফজলুল হক ফজলুকে সনাক্ত করে বৃহস্পতিবার ভোর রাতে মিরপুর এলাকা থেকে আটক করে।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com