সিরাজগঞ্জ প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২২, ১৬:৫৫
সিরাজগঞ্জের কামারখন্দে মসজিদে ঝাড়ু দিতে গিয়ে মো. সিয়াম (১৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটির চর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম কুটির চর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে ও নলকা মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে ওই স্কুলছাত্র মসজিদের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা পরিস্কার করতে যায়। এসময় পরিত্যাক্ত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব হোসেন জানান, কুটির চর জামে মসজিদের বিভিন্ন অংশে ময়লা আবর্জনা পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয় সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত সিয়ামের দাফনের প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ফয়সাল আহমেদ জানান, হাসপাতালের আসার আগেই সিয়াম মারা গেছে। মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com