shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

হিলিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

  হিলি প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২২, ১৬:৫৯

“প্রত্যেকে আমরা পরের তরে” এমন শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‌্যালী, আলোচনাসভা ও মাস্ক বিতরনের মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্কাউটসের আয়োজনে শুক্রবার (৮এপ্রিল) সকাল ১১টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বাংলাদেশ স্কাউটস দিবসের তাৎপর্য তুলে ধরেন। পরে স্কাউটস দিবস উপলক্ষে স্কাউট সদস্যদের মাঝে মাস্ক বিতরন করা হয়। মাস্ক বিতরণ শেষে কলেজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে এসে শেষ হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, স্কাউটের সাধারন সম্পাদক কাওছার আহম্মেদ, উপজেলা কাবস্কাউট লিডার মহিদুল ইসলাম, আনোয়ারুল হক টুকুসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।