সিরাজগঞ্জ প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২২, ১৭:৫০
সিরাজগঞ্জের সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের কুশাহাটা ইব্রাহিম মহিলা মাদ্রসার ৮ম শ্রেণীর মোছা: রহিমা খাতুন (১৬) নামের ছাত্রী অপহরন হয়েছে।
এঘটনায় গত ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে রহিমা খাতুনের মামা মো. আব্দুর রশিদ বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদালতে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নারী শিশু পিটিশন নং-৬৪/২২।
আসামীরা হলো, সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর-খারুয়া গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. আবু বক্কার (২৮), মো. ওমর ফারুক (২৩), কাগমাড়ী গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আব্দুল মতিন (৩০) ও টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার ভদ্রশিমুল গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মো. ফজলে (৫০)।
মামলা সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রহিমা খাতুন মাদ্রাসায় যাওয়ার সময় আবু বক্কার তাকে প্রতিনিয়তই উত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় গত ২৮ নভেম্বর দুপুরে সদর উপজেলার গটিয়ার চর এলাকা থেকে সিএনসিতে জোর পুর্বক আবু বক্কার গংরা ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়।
শনিবার (৯ এপ্রিল) দুপুরে মামলার বাদী আব্দুর রশিদ বলেন, মাদ্রাসায় যাওয়ার পথে প্রধান আসামি আবু বক্কার উত্যক্ত করত। এরপরে বিয়ের প্রস্তাব দেয়। তা প্রত্যাখ্যান করলে রহিমাকে অপহরণ করা হয়। প্রায় ৫ মাস অতিবাহিত হলেও আমার ভাগ্নির এখনো কোন খোজ পাওয়া যায়নি। আমার ভাগ্নিকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com