চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২২, ১৮:০৯
কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে ব্যবসা প্রতিষ্ঠান ও সেমি পাকা একটি বিল্ডিং ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় ৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ জমা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজাওে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত অভিযোগে হাবিবুর রহমান উল্লেখ করেন, তার সাথে সৈকত হোসেন, মাছুম বিল্লাহ ও আবদুল মান্নানের সাথে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে। হাবিবুর রহমান তাঁর পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তিতে ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠান ও সেমি পাকা একটি বিল্ডিং ঘর নির্মাণ করেছে। শুক্রবার সকালে বিবাদীদের নেতৃত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা বাজারে অবস্থিত মাইশা টিম্বার এন্ড সু-মিলে হামলা চালিয়ে ভাংচুর করে।
এছাড়াও একই সময়ে বিরোধকৃত সেমি পাকা বিল্ডিং ঘরটির চার দিকের দেয়াল ও দরজ-জানালা হামার দিয়ে গুড়িয়ে দেয়। ফার্ণিচার দোকানের ক্যাশে রক্ষিত দুই লক্ষ টাকাসহ মূল্যবান ফার্ণিচার লুট করে নিয়ে যায় তারা। এতে প্রতিষ্ঠানের প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন হাবিবুর রহমান।
বিবাদী সৈকত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভাংচুরের ঘটনার সম্পর্কে আমি কিছুই জানি না’।
ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান একে খোকন বলেন, ভাংচুরের ঘটনাটি সত্য। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষই আমার কাছে এসেছে। আমি উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলেছি এবং গ্রাম আদালতের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছি।
এব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com