চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২২, ১৮:১৩
কুমিল্লার চৌদ্দগ্রামে ইউনাইটেড হিউম্যান ওয়েল ফেয়ারের উদ্যোগে দেবীপুরসহ বাতিসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দিনমজুর ৯২ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ইউনাইটেড হিউম্যান ওয়েল ফেয়ারের প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট যুব নেতা এম এ খায়ের মজুমদার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোছা. আয়েশা মজুমদার, মোঃ মানিক মিয়া, মোঃ মেহতাব চৌধুরী বাবু, মোঃ সিপন, মোঃ রিপন মোল্লা, মোঃ ইমনসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার সামগ্রী পেয়ে ইউনাইটেড হিউম্যান ওয়েল ফেয়ার ও যুব নেতা এম এ খায়ের মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় ও দিনমজুর পরিবারের সদস্যরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com