shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

গৌরীপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

  ময়মনসিংহ প্রতিনিধি ১০ এপ্রিল ২০২২, ১৭:২৭

গৌরীপুরে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মামুন মিয়াকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। মামুন মিয়া জেলার গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের মো. শাবদুল মিয়ার ছেলে।

রবিবার দুপুরে র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই বিষয়ে র‌্যাব-১৪’র কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে গৌরীপুর থানা এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় মামুন মিয়া ওই শিশুকে আম পেরে দেয়ার কথা বলে স্কুল থেকে প্রায় ৫০০ মিটার দূরের একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।

এ সময় স্থানীয় একজন বাঁশ কাটতে আসলে তাকে দেখে মামুন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যক্তি শিশুকে উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় ওই দিন রাতেই শিশুর বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুন মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।