এম এ আজিজ, ময়মনসিংহ ১০ এপ্রিল ২০২২, ১৮:৩১
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের আইজিপি ডঃ বেনজীর আহমেদের উদ্যোগে বাড়ি পেয়েছেন ময়মনসিংহ সদরের গন্দ্রপা এলাকার রেজিয়া (৬০)। দুই কক্ষবিশিষ্ট দৃষ্টি নন্দন এ ঘরটি পেয়ে খুব খুশি রেজিয়া।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রেজিয়া বলেন, ৩০ বছর ধরে অন্যের জমিতে ঝুপরি ঘর তুলে স্বামীসহ ৩ মেয়ে ও দুই ছেলে নিয়ে বসবাস করে আসছি। ১০ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে খুব কষ্টে জীবন যাপন করছি। ঝড়-বৃষ্টিতে সন্তানদের নিয়ে অনেক কষ্ট করেছি। ছেলে মেয়েদেরকে বিয়ে দেয়া হয়েছে। মেয়ে শারমীন এবং ছেলে মুনসুর আমার সাথে থাকে।
রেজিয়া আরও বলেন, বিশাল সংসার নিয়ে অন্যের জমিতে বসবাস কুবই কঠিন। পুলিশ আমাদের জন্য যা করল তা কোনো দিনই ভোলার নয়। আমি তাদের জন্য দোয়া করি। বাংলাদেশ পুলিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক অনেক হায়াত দান করুক।
রেজিয়ার মেয়ে শারমীন বলেন, আমরা ছোটবেলা থেকে অন্যের জমিতে ঝুপড়ি ঘরে অনেক কষ্টে বসবাস করতাম। ঝড়-বৃষ্টিতে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হতো। এখন পুলিশ আমাদেরকে একটি ঘর দিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশকে ধন্যবাদ জানাই।
১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের আইজিপি বেনজীর আহমেদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ জেলার ১৪ থানায় ১৪টি ঘর উদ্বোধন করেন। ‘মুজিববর্ষের অঙ্গিকার, গৃহহীন থাকবে না একটি পরিবার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে নামের তালিকা পাঠায় জেলা পুলিশ। এরপর থেকে ময়মনসিংহে থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে রান্নঘরসহ দুই রুম বিশিষ্ট ৭৩০ বর্গফুটের ঘর নির্মাণ সম্পন্ন হয়। সেই ঘরে দেওয়া হয়েছে বিদ্যুত সংযোগ, দুটি ফ্যান, দুইটি লাইট, একটি বাথরুম ও একটি টিউবওয়েল। পরিবেশ বান্ধব টেকসই, ভুমিকম্প প্রতিরোধমুলক এই ঘরে অগ্নি প্রতিরোধ মুলক ব্যবস্থা রাখা হয়েছে।
আড়াই শতক জমির দলিলসহ নতুন আধুনিক ঘরটির চাবি রেজিয়ার কাছে রবিবার কোতোয়ালী থানা থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। চাবি হস্তান্তর ও নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধি সার্ভিস ডেক্স উদ্ধোধন করা হয়। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ জহিরুল হক খোকা চাবি হস্তান্তর ও নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধি সার্ভিস ডেক্স উদ্ধোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কোতোয়ালী মডের থানার ওসি শাহ কামাল আকন্দ, কাউন্সিলর ফারুক হাসান, আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রব, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক বলেন, অসহায় রেজিয়া বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি পাকা ঘর পেয়েছে। এতে করে তার মাথা গোঁজার ঠাঁই হলো। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, মুজিব শতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নে পুলিশের আইজিপির উদ্যোগে সারাদেশের মতো ময়মনসিংহের ১৪ থানায় ১৪টি গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে। প্রথম পর্যায়ে কোতোয়ালী মডেল থানার উদ্যোগে এই ঘর প্রদান করা হলো। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত থেকে সারাদেশে প্রায় ৪ শতাধিক ঘর উদ্বোধন করেন। পরে এডভোটে জহিরুল হক খোকা অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে থানার অভ্যন্তরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com