সিরাজগঞ্জ প্রতিনিধি ১১ এপ্রিল ২০২২, ১৭:৩৫
সিরাজগঞ্জ পৌর এলাকায় বাড়ির নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে নির্মাণের সময় মাটি চাপা পড়ে শান্ত সেখ (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আরেক শ্রমিক আহত হয়েছে।
নিহত শান্ত শেখ পৌর এলাকা রাণীগ্রাম দক্ষিণপাড়ার বাবুল সেখের ছেলে এবং স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। আহত শফিকুল ইসলাম (৩০) একই মহল্লার শওকত আলীর ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) বিকালে পৌর এলাকার সয়াধান গড়া মধ্যপাড়ায় আব্দুল কাদের লিটনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে আব্দুল কাদের লিটনের বাড়িতে সেফটি ট্যাংকের কাজ করার সময় হঠাৎ মাটি ধসে দুই নির্মাণ শ্রমিক মাটির নিচে চাপা পড়ে। বাড়িতে অন্য কাজ করার শ্রমিক ও স্থানীয়রা দ্রুত শফিকুলকে উদ্ধার করতে পারলেও শান্ত গর্তের মাটিতে চাপা পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩ ঘন্টা চেস্টা চালিয়ে সাড়ে ৫ টার দিকে শান্তর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সেফটি ট্যাংকের নির্মাণ কাজ করার সময় দুইজন শ্রমিক মাটিতে চাপা পড়ে। স্থানীয় একজনকে উদ্ধার করতে পারলে আরেক জন গভীর গর্তের মধ্যে চাপা পড়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘন্টার চেস্টা চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com