shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

হাকিমপুরে চাষীদের মাঝে সার-বীজ বিতরণ

  হিলি (দিনাজপুর) প্রতিনিধি ১১ এপ্রিল ২০২২, ১৭:৪২

হাকিমপুরে চাষীদের মাঝে সার-বীজ বিতরণ

দিনাজপুরের হাকিমপুরে ২০২১-২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় পৌরসভা এলাকা ও ৩টি ইউনিয়নের ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসানিয়ক সার, ভ্যানগাড়ী, বীজ রাখার পাত্র, ললিত পাম্প, ঘাঘরী বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন হলরুমে উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর অঞ্চল অতিরিক্ত পরিচালক কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, জেলা প্রশিক্ষক অফিসার কৃষিবিদ এসএম আবু বকর সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজেনা বেগম।

পরে ২২০ জন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং ৩০ জন কৃষকের মাঝে ভ্যানগাড়ী, বীজ রাখার পাত্র, ললিত পাম্প, ঘাঘরী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।