shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ আটক ১

  গোবিন্দগঞ্জ প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২, ১৫:৩৪

গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ আটক ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ছোট কালসা গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোঃ সাবলু মন্ডল (৩৫)।

গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নিদের্শে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এস আই আনিছুর, এস আই মুরাদ, এএসআই জাহিরুল ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার (১১ এপ্রিল) বিকাল ৩:০০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর অলংকার পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে লাল কাগজে মোড়ানো প্যাকেটকৃত ২ কেজি গাঁজাসহ বাসযাত্রী সাবলু মন্ডলকে আটক করে।

আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ২০০০০ টাকা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন জানান এ সংক্রান্ত গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।