shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

  নেত্রকোণা প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২, ১৮:৩৪

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা জেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধসহ একটি ট্রাক ভাংচুর করেছেন।

নিহত শিশুটির নাম সোহাগ মিয়া (৬)। সে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের হেনু মিয়ার ছেলে।
 
দুর্গাপুর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সোহাগ কৃষ্ণেরচর এলাকায় বিরিশিরি-শ্যামগঞ্জ সড়ক পার হচ্ছিল। এ সময় শ্যামগঞ্জ থেকে বিরিশিরির দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ওই ট্রাকটি ভাংচুরসহ টায়ার জ্বেলে সড়ক অবরোধ করে রাখে। ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহত শিশুর পরিবারের মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।