নেত্রকোণা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২২, ১৭:৪৩
আগাম বন্যার পূর্বাভাস ও নেত্রকোণার হাওরাঞ্চলে বাঁধগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণবিষয়ক পানিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে ঘণ্টাব্যাপী চলা এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
তিনি বলেন, আজ থেকে আগামী কয়েক দিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনায় হাওরাঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডকে দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি জেলা শহরের মগড়া, ধলাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদ-নদী খনন ও সৌন্দর্যবর্ধনে আলাদা প্রকল্প গ্রহণের কথা উল্লেখ করেন প্রধান অতিথি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মতিন সরকার, জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকতসহ জেলা-উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে দিনব্যাপী জেলার বিভিন্ন হাওড়াঞ্চল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com