shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২২, ১৮:০৯

নগরকান্দায় আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন, গৃহহীনদের জন্য জায়গা ও ঘর করে দেওয়া আশ্রায়ণ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

বুধবার (১৩ এপ্রিল) সকাল নয়টায় বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রায়ণ কেন্দ্র পরিদর্শন করেন। ভূমিহীন, গৃহহীন (ক) শ্রেণীর লোকদের ৩২৫ টি পরিবারের মাঝে নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে এ উপজেলায়।

বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান প্রকল্পের নির্মাণ করা ঘর দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, নগরকান্দা পৌরসভার মেয়র, নিমাই চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির প্রমুখ।

উল্লেখ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা নগরকান্দার এই প্রকল্পের ঘর উদ্বোধন এবং ভূমিহীন ও গৃহহীন শুন্য উপজেলা হিসেবে ঘোষণা করবেন বলে প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।