নেত্রকোণা প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২২, ১৬:৫২
নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব শুভ নববর্ষ। জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তারপাড়া মুক্তমঞ্চে সূর্যোদয়ের সাথে সাথে বাংলা নববর্ষকে আবাহন জানিয়ে বৈশাখী বন্দনার মধ্য দিয়ে বাংলা নববর্ষের শুভ সূচনা শুরু হয়।
বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গানে গানে বরণ করে নেয় নতুন বছরকে। এ সময় মুক্তমঞ্চ প্রাঙ্গণে একে অপরকে রাখি পড়িয়ে প্রাণের বন্ধনে আবদ্ধ করে। পরে মুক্তমঞ্চ থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
এছাড়াও পয়লা বৈশাখকে কেন্দ্র করে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, ঘুড়ি উড়ানো, কাবাডি, কানামাছি, কুস্তিসহ বিভিন্ন দেশীয় খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগিতা, গ্রামীণ মেলা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com