shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নেত্রকোণায় মুক্তিযোদ্ধাকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

  নেত্রকোণা প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২২, ১৭:২২

নেত্রকোণায় মুক্তিযোদ্ধাকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেনের পুকুর দখল, পরিবারকে ভয়ভীতি, হত্যার হুমকি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে মুক্তিযোদ্ধার পরিবার, বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও এলাকাবাসীর ব্যানারে গন্ডা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেন, মা জাহেরা খাতুন, ছেলে ফজলুল হক, মেয়ে সোনিয়া আক্তার, ফাওজিয়া আক্তার, ছেলের বউ মাহমুদা খানম নিলু, বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক সুলতান আহমেদ, যুগ্ন আহ্বায়ক  মোশারফ হোসেন, এলাকাবাসী আবদুল মোতালেব, শফিকুল ইসলাম, মাহবুব ভুইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোমেনের ছেলে মেয়েরা কেউ বাড়িতে থাকেন না। এই সুযোগে স্থানীয় একটি মহল তার সহায় সম্পদ দখলের চেষ্টা করছে। বীর মুক্তিযোদ্ধার পরিবারকে ওই মহলটির হাত থেকে রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।