নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২২, ১৬:৪৭
ফরিদপুরের নগরকান্দায় এক ভূমিহীন অসহায় পরিবারকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে এক প্রভাবশালী মহল।
ঘটনাটি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের ১৪৬ নং মৌজার লস্করদিয়া গ্রামের ২৯০ নং দাগ সংলগ্ন সরকারি খালের জায়গায় স্থানীয় মৃত লতিফ শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ ভুমিহীন হিসেবে বিগত চল্লিশ বছর পুর্বে বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছে।
বসবাসের এক পর্যায়ে বিল্লাল শেখ তাদের ব্যবহৃত রান্নাঘর মেরামত করতে গেলে প্রভাবশালী প্রতিবেশী মৃত আমজাদ শেখের ছেলে মোঃ বাদশা শেখ ও মোঃ দুলাল শেখ গংরা লাঠিসোঁটা, রামদা নিয়ে বিল্লাল শেখের পরিবারের উপর উত্তেজিত হয়ে মেরামত কাজে বাধা সৃষ্টি করে। এমনকি তাদের চলাচলের পথও অবরুদ্ধ করে রাখে।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা মানছেন না প্রভাবশালী পক্ষ।
ভুক্তভোগী বিল্লাল শেখ জানান, আমি একজন অসহায় ভুমিহীন। আমার বসত বাড়ি তৈরির জন্য কোনো জায়গা না থাকায় গত ৪০ বছর যাবত আমার পরিবার নিয়ে লস্করদিয়া খালের পাশে পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গা দখলমূলে বসবাস করে আসছি। হটাৎ আমার ব্যবহৃত রান্নাঘরটি মেরামত করতে গেলে আমার প্রতিবেশী প্রভাবশালী বাদশা শেখ ও দুলাল শেখরা সংস্কার কাজে বাধার সৃষ্টি করে ও আমার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি অসহায় ভুমিহীন হিসেবে সরকারের কাছে এর সুষ্ঠ প্রতিকার চাই।
এবিষয়ে অভিযুক্ত বাদশা শেখ বলেন, বিল্লাল শেখের সিমানার মধ্যে আমাদের জায়গা আছে তাই ঐ জায়গা আমাদের।
স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমি বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা চালাচ্ছি। এবং ঈদের পরে মিমাংসা করবো।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com