shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ফের বাড়ছে নদী-হাওরের পানি, ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা

  সুনামগঞ্জ প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২, ১৫:২৬

ফের বাড়ছে নদী-হাওরের পানি, ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা

দ্বিতীয় দফায় বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন নদী ও হাওরের পানি ফের বাড়ছে। যাদুকাটা নদী ও পাটলাই নদের পানিও বাড়ছে। এতে করে হাওরের ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, একদিনে সুরমা নদীর পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার। যেসব হাওরের ধান পাকতে শুরু করেছে, তা কেটে নিচ্ছেন কৃষকরা।

আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় জানায়, মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি গত ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনো তা বিপদসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়েছে ছয় সেন্টিমিটার এবং পুরাতন সুরমা নদীর পানি বেড়েছে পাঁচ সেন্টিমিটার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।