shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুমিল্লায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  কুমিল্লা প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২২, ১৭:৪৫

কুমিল্লায় ফেনসিডিলসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার চান্দিনায় পিকআপ ভর্তি ফেনসিডিলসহ পৌর আওয়ামী লীগ নেতা ভোলা মনিরসহ (৩৬) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চান্দিনা থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশহর পালকি সিনেমা হল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ মনির প্রকাশ ভোলা মনির উপজেলা সদরের মহারং এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি চান্দিনা পৌর আওয়ামী লীগ সদস্য ও পৌর যুবলীগের সাবেক সহ-সভাপতি। অপরজন দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মো. জহির (২৩)।

এ সময় তাদের কাছ থেকে ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি পিকআপ আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, কুমিল্লা সীমান্ত এলাকা থেকে পিকআপ যোগে মাদক পরিবহন করার সময় থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে তাদের আটক করে। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে চান্দিনা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল জলিল জানান, যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।