shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

  সিরাজগঞ্জ প্রতিনিধি ২০ এপ্রিল ২০২২, ২০:৫৫

সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ হারুন-অর-রশিদ (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক হারুন-অর-রশিদ বেলকুচি উপজেলার বয়রা মাছুম, (বর্তমান নাকফাটা পশ্চিমপাড়া) গ্রামের নূর হোসেন সরকারের ছেলে।

মেজর রিফাত-বিন-আসাদ জানান, ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল জেলার বেলকুচির রান্ধুনীবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অস্ত্র ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ  করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার  চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধ মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে আজ সকালে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।