shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২১ এপ্রিল ২০২২, ১৯:৫১

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলমগীর কবির মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী।

বৃহস্পতিবার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর জাতীয় পার্টির সভাপতি নজির আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরশাদ আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলী হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক মোঃ শাওন, উপজেলা জাতীয় ছাত্রসমাজের সহ-সভাপতি মিরান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ উপজেলা ও পৌর জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্রসমাজের নেতাকর্মীবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাফেজ নজির আহম্মেদ।

বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে একত্রিত হয়ে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আগামীতেও আমরা নেতা আলমগীর কবির মজুমদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।