shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে এসবিএসএস’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনী সামগ্রী বিতরণ

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২, ১৯:২৯

চৌদ্দগ্রামে এসবিএসএস’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনী সামগ্রী বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবিএসএস) এর উদ্যোগে এতিম, অসহায় ও হতদরিদ্র ১২০ জন নারী-পুরুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও শতাধিক মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২২ এপ্রিল) উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা মজুমদার বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌস আহাম্মদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথদীঘি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী ডিউক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মানিক ও ধোড়করা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম মজুমদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে প্রতি বছরের ন্যায় এবারও এতিম, অসহায় ও হতদরিদ্র কর্মহীন দিনমজুর পরিবারের সদস্যরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ টাকা পেয়ে সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।