shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

অনির্বাচিত সরকারের অধিনে সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়েছে: শামা ওবায়েদ রিংকু

  নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২, ২০:২৭

অনির্বাচিত সরকারের অধিনে সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়েছে: শামা ওবায়েদ রিংকু

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের অধিনে সাধারন মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাধারণ জনগন আজ ভালো নেই। সবাই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন চায়। সরকার উদ্দেশ্যে তিন বলেন, এসি রুমে বসে দেশ উন্নয়নের স্বপ্ন দেখছেন। গ্রামে আসুন, সাধারণ জনগনের সাথে মিশে দেখুন তারা কেমন আছে। তাহলেই বুঝতে পারবেন দেশকে কোথায় নামিয়েছেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদারেস আলী ইছা, ফরিদপুর বার কাউন্সিলের সভাপতি এ্যাডভোকেট জসিম মৃর্ধা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুদলের যুগ্ন সম্পাদক হেলালুদ্দিন হেলালসহ স্থাণীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।