স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ এপ্রিল ২০২২, ১৪:১০
পঞ্চগড় আটোয়ারী উপজেলায় দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মন (২৫) নামে এক যুবক। তিনি দুই প্রেমিকাকে বিয়ে করে একইসঙ্গে ঘরেও তুলেছেন। এদিকে এক সঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
গত বুধবার (২০ এপ্রিল) জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় রোহিনী চন্দ্র বর্মন তিনি তার নিজ বাড়িতে আনুষ্ঠানিক ভাবে একইসঙ্গে ইতি রানী (২০) ও মমতা রানীকে (২১) বিয়ে করেছেন।
জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মণ জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। রোহিনী প্রথম স্ত্রী ইতি রানী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ৷ অন্যদিকে আরেক স্ত্রী মমতা রানী একই ইউনিয়নের উত্তর লক্ষীরদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রানীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে কয়েক মাসে আগে তারা দুজনে মন্দির গিয়ে গোপনে বিয়ে করেন এবং বিয়ের কথা তারা দুজনে গোপন রাখেন। এদিকে রোহিনী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে মমতা রানী সঙ্গে। প্রেমের সূত্রে মমতার সঙ্গে গত ১২ এপ্রিল রাতে দেখা করতে যান রোহিনী।
পরে রোহিনীকে আটক করে রাখেন মমতার বাড়ির লোকজন এবং পরদিন (১৩ এপ্রিল) মমতার বাড়ির লোকজন রোহিনী ও মমতাকে বিয়ে দেন। এদিকে রোহিনীর বিয়ের খবর শুনে গতকাল বুধবার সকালে রোহিনীর বাড়িতে অনশন শুরু করেন ইতি রাণী। পরে রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর বিয়ে সম্পন্ন হয়। পরে দুই বউকে এক সঙ্গে ঘরে তুলে নেন রোহিনী।
এ বিষয়ে রোহিনী বর্মনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে কথা বলতে চাইলে তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, এক যুবক দুই মেয়েকে বিয়ে করেছে এমন খবর শুনেছি। তবে এর আগে আমাকে মৌখিকভাবে তাদের অভিভাবকরা বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানিয়ে ছিলাম। পরে তারাও আর আসেনি যোগাযোগও করেননি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com