চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২, ১৯:২০
সিরাজগঞ্জের চৌহালীতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যমুনা বিধৌত চৌহালী উপজেলার সাত ইউপিতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন সরকার।
সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খাষকাউলিয়া, খাষপুকুরিয়ার, বাঘুটিয়া, উমারপুরসহ সাত ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ কার্ডধারী অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে আসন্ন পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষ্যে দুঃস্থ ১,৪০৫ জন পরিবারের মাঝে ১০ কেজি হারে ২৫ মেট্রিক টন ৯৭০ কেজি ভিজিএফ কর্মসূচীর চাল বিতরন করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, জানান উপজেলার ০৭ ইউনিয়নে ১৩৮১৮টি পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরন করা হয়েছে।
এসময় খাষকাউলিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুত, ট্যাগ অফিসার উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার জাইদুর রহমান জাহিদ, চঞ্চল কুমার মিস্ত্রী ও থানার এসআই মানিক মিয়াসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com