shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রামে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২, ২০:০৩

চৌদ্দগ্রামে যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানে রোজাদের সম্মানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় যুবলীগের উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে অফবিট হোটেলের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ফুয়াদ বিন জামাল, চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের আওয়ামী যুবলীগ ও সাবেক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। চৌদ্দগ্রামেও মুজিবুল হক এমপি একজন যোগ্য লোক। তিনি তৃণমূল থেকে রাজনীতি করে এসেছেন। তিনি বার বার নমিনেশন চাইবেন, আমাদের কোন আপত্তি নেই। তিনি সবাইকে বলুক, আমরা তাঁর পক্ষে থাকবো। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগ চৌদ্দগ্রামে কাজ করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, কিন্তু মিথ্যা অজুহাত তুলে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িতদের তথ্য-প্রযুক্তি মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। সবাই মিলে চৌদ্দগ্রামকে আরও এগিয়ে নিতে হবে। আমাদের চৌদ্দগ্রামে সেবা দেওয়ার যে মানসিকতা, সেগুলো বন্ধ করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ-রাজনীতির মধ্যে কোন ভেদাভেদ হবে না। কোন নেতা ও কর্মীকে পিছিয়ে দেওয়া যাবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।