নগরকান্দা প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২, ২০:২১
ফরিদপুরের নগরকান্দায় মঙ্গলবার সকালে ভূমিহীন ও গৃহহীনদের দেওয়া জায়গা ও ঘর বুজিয়ে দেওয়ার শুভ উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। নগরকান্দায় ১১০ জন (ক) শ্রেণীর তালিকার জায়গা ও ঘর বুজিয়ে দেওয়ার জন্য গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সরাসরি এ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে জায়গা নেই ঘর নেই এসকল ব্যক্তিদেরকে দুই শতাংশ জমি তাদের নামে লিখে দিয়ে ঘর তৈরী করে দিয়েছে সরকার। উপজেলায় এরকম ৩২৫ জনকে এই ঘর ইতোমধ্যে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার ১১০ জনকে ঘর ও জায়গা বুজিয়ে দেওয়া হবে। যার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া বালিয়ায় এ আশ্রায়ণ কেন্দ্র নির্মান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে সোমবার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব বরেণ্য সাংবাদিক শাখাওয়াত মুন, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জায়গা ও ঘর প্রাপ্তরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই ঘরে ঈদ উদযাপন করার আশা ব্যাক্ত করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com