shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২, ১৫:১৮

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও ঈদ আনন্দ-২০২২ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে হোটেল অফবিট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ আমিনুল ইসলাম বাদশা ও মোঃ খোরশেদ আলম।

চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের যুগ্ম আহবায়ক শহিদুর রহমান শহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, সমাজসেবক নুর হোসেন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুরাদ পাটোয়ারী, গুণবতী প্রবাসী মানবকল্যাণ সংস্থার অর্থ সম্পাদক নুরুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ঈদ আনন্দ ভাগাভাগি করতে চৌদ্দগ্রাম উপজেলায় পাঁচশত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং কিভাবে বিতরণ করা হবে সে ব্যাপারে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।