নেত্রকোণা প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২, ১৮:১৫
নেত্রকোণায় ডায়াবেটিক সমিতির আয়োজনে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহায়তায় ২ দিনব্যাপী "রিফ্রেশার ওরিয়েন্টেশন" শুরু হয়েছে। নেত্রকোণা ডায়াবেটিক সমিতির সভাপতি হাজী মো: খায়রুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শহরের ইসলামপুরে নেত্রকোণা ডায়াবেটিক হাসপাতালের হলরুমে ২দিন ব্যাপী রিফ্রেশার ওরিয়েন্টেশনের প্রথম দিন শুরু হয়।
এতে নেত্রকোণা সদর, দূর্গাপুর, আটপাড়া ও কেন্দুয়া উপজেলার ৪৯ টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীরা এতে অংশগ্রহণ করে। প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সম্মানিত সদস্য সচিব গাজী মোজাম্মেল হোসেন টুকুন।
সূচনাপর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ও প্রধান পৃষ্টপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন- সমিতির আজীবন সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আতাউর রহমান মানিক, সাধারন সম্পাদক মো: হাফিজুর রহমান খান, সমাজ সেবা ডিডি মো: আলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম খান, এডহক কমিটির সম্মানিত সদস্য ফজলুল বারী কাজল, অধ্যাপক মো: সাইদুর রহমান তালুকদার ও সোহরাব উদ্দিন আকন্দ প্রমুখ।
প্রশিক্ষণ প্রদান করেন নেত্রকোণা ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের চীফ কনসালটেন্ট এবং নেত্রকোণার সাবেক সিভিল সার্জন ডা: মো: সাহিদ উদ্দিন আহমেদ, ডা: কে জামান. বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের প্রশিক্ষক মনিরুজ্জামান মানিক, প্রকল্পের ফোকাল পার্সন দেবজ্যোতি রায় জনি ও হেলথ এডুকেটর মো: হেলাল উদ্দিন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সুপার অলিদ মিয়া।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com